স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ এপ্রিল : শান্তিরবাজারের মহামুনি রোডের বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকায় নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক কিশোরের। মৃত কিশোরের নাম শুভম দাস, বয়স ১৫ বছর। জানা যায় রবিবার দুপুরে বন্ধুর সাথে নদীতে স্নান করতে নেমেছিল শুভম। স্নান করার সময়ই নদীর জলে তলিয়ে যায় সে। স্থানীয়দের চিৎকারে ছুটে আসে এলাকাবাসী। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের।
পরে এলাকাবাসী ও দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় নদী থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় শুভমকে। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় শান্তিরবাজার জেলা হাসপাতালে। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর শুভম দাসকে মৃত বলো ঘোষণা করে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

