বাড়িরাজ্যগাড়িতে উঠে ছিনতাই চালকের গলার স্বর্ণের হার

গাড়িতে উঠে ছিনতাই চালকের গলার স্বর্ণের হার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ এপ্রিল : যাত্রী সেজে গাড়িতে উঠে ছিনতাই চালকের গলার স্বর্ণের হার। ঘটনা আমতলী থানার অন্তর্গত সেকেরকোট নেতাজী সুভাষ কলোনী এলাকায়। জানা গেছে শনিবার বিকেলে মধুবন ঝরঝরিয়া এলাকার বাপন সরকার তার নিজের ব্যাটারি চালিত টমটম নিয়ে সেকেরকোট হয়ে কাঞ্চনমালা দিয়ে বাড়ি ফেরার সময় সেকেরকোট চা বাগান সংলগ্ন এলাকা থেকে এক অপরিচিত যুবককে তার গাড়িতে তুলে। যুবকটি কিছুটা পথ আসার পর নেতাজি সুভাষ কলোনি এলাকায় গাড়ি থেকে নেমে পড়ে।

যখন গাড়ির মালিক পাপন সরকার এই যুবকটির কাছে গাড়ির ভাড়া দাবি করে তখন সে তার সাথে তর্ক বিতর্ক শুরু করে, এক সময় নেতাজি সুভাষ কলোনি এলাকার দোকান ব্যবসায়ী পিন্টু সরকার ওই যুবকটিকে সাহায্য করতে এগিয়ে আসে এবং টমটম চালক পাপন সরকারের সাথে ঝগড়া শুরু করে। এক সময় পিন্টু সরকার এবং ওই অপরিচিত যুবকটি পাপন সরকারকে মারধর করতে থাকে। এক সময় পিন্টু এবং অপরিচিত যুবককে পাপন সরকারের গলায় থাকা ০.৭৩০ গ্রাম সোনার চেইন গলা থেকে ছিনতাই করে নিয়ে যায়। রবিবার সকালে টমটম চালক পাপন সরকার অভিযুক্ত ছিনতাইকারীদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ এনে লিখিত মামলা দায়ের করেন। পুলিশ পাপন সরকারকে জানিয়েছে শীঘ্রই ঘটনাটি সুষ্ঠভাবে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় পাপন সরকার তার ছিনতাই হওয়ার স্বর্ণের চেইন ফেরত সহ ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে পুলিশ প্রশাসনের কাছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য