স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ এপ্রিল : কেন্দ্রীয় সরকারের শ্রমজীবী স্বার্থ বিরোধী চারটি শ্রম ও কোড লাগু করা চলবে না। এই দাবিতে সিআইডিইউ এবং সংযুক্ত কিষান মোর্চার যৌথ উদ্যোগে বুধবার মেলার মাঠ স্থিত পশ্চিম জেলার কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। পরে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা।
পাশাপাশি একটি সভার ও আয়োজন করা হয়। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ এর রাজ্য সভাপতি মানিক দে, রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত, সংযুক্ত কিষান মোর্চার শীর্ষ নেতৃত্ব পবিত্র কর সহ আরো অনেকেই। সি আই টি ইউ এর রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত বলেন, কেন্দ্রীয় সরকার এই চারটি শ্রম কোড চলতি বছরের পয়লা এপ্রিল থেকে লাগু করার সিদ্ধান্ত নিয়েছে। এই শ্রম কোড লাগু করার বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ জানায় সি আই টি ইউ। শংকর প্রসাদ দত্ত আরো বলেন, শ্রমজীবী অংশের মানুষ বাঁচার জন্য যে অধিকার অর্জন করেছিলেন, সেই অধিকারগুলো খর্ব করা হয়েছে এই শ্রম কোড চালু করার মধ্য দিয়ে। তিনি আরো বলেন স্বাধীনতার পর ভারত বর্ষ এর আগে কখনো এত খারাপ অবস্থায় যায়নি। আদানি আম্বানিদের জন্য মোদি সরকার একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে। যার ফলে দেশের শ্রমিকরা নিজেদের অধিকার হারিয়ে দুর্ভোগের মধ্যে পড়ছে।

