Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য জিরানিয়া মহকুমা বিজেপি এবং তিপরা মথার পক্ষ থেকে চলছে ঝড়ো প্রচার

জিরানিয়া মহকুমা বিজেপি এবং তিপরা মথার পক্ষ থেকে চলছে ঝড়ো প্রচার

জিরানিয়া মহকুমা বিজেপি এবং তিপরা মথার পক্ষ থেকে চলছে ঝড়ো প্রচার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মার্চ : আসন্ন নির্বাচনের আগে জিরানিয়া মহকুমা বিজেপি এবং তিপরা মথার পক্ষ থেকে চলছে ঝড়ো প্রচার। গণদেবতার দুয়ারে দুয়ারে যাচ্ছেন দুই দলের প্রার্থী থেকে শুরু করে কার্যকর্তারা।রবিবার ১৫ নং জিরানিয়া স্থিত উদয় কোবরা এলাকায় বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মার সমর্থনে বাড়ি বাড়ি প্রচার এবং নির্বাচনী বুথ কার্যালয়ের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।

এদিন প্রায় তিপ্রা মথা  দল ছেড়ে ২১ জন যুবক বিজেপি দলে যোগ দান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান প্রাক্তন সাংসদ। প্রাক্তন সংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত পাঁচ বছরে তিপরা মথার কার্যকর্তারা কাজ করার সুযোগ পেয়েও কিছুই করতে পারেনি। তাই তারা এখন মথা ছেড়ে বিজেপির প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে যোগদান করছে। আরো বলেন গত পাঁচ বছরে তিপরাল্যান্ড এবং থানসা কোনটাই হয়নি। শুধু নিজেদের মধ্যে মারপিট করেছে মথা। এদিকে নির্বাচনকে সামনে রেখে জোরদার নির্বাচনী প্রচার শুরু করেছে তিপ্রা মথা দল।রবিবার ১৫ জিরানিয়া এলাকার তিপরা মথার প্রার্থী জগদীশ দেববর্মার সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। মান্দাইয়ের বুরাখা বাজার এলাকায় হয় এই নির্বাচনী সভা।

এদিন প্রচুর সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন সভাতে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী জগদীশ দেববর্মা নির্বাচনী প্রচার নিয়ে বলেন, ২০২১ সাল থেকে তিপরা মথার জনগণের ছাড়া পাচ্ছে। আন্দোলনেও  শামিল হচ্ছে। বর্তমান বিজেপি সরকার এডিসি নির্বাচন বিলম্ব করার জন্য সুকৌশল করেছিল। কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার পর সঠিক সময়ে এডিসি নির্বাচন এবং জুন মাসের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করার জন্য বলেছে। আসন্ন নির্বাচনেও এজেন্ডা হবে পৃথক রাজ্য গঠন।তবে প্রশ্ন হল পৃথক রাজ্য, থানসা, জনজাতির উন্নয়ন, ওয়ান লাস্ট ফাইট নিয়ে ঢাকঢোল পিটিয়ে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কাটিয়েছে মথা। মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সাংসদ পর্যন্ত হয়েছেন দলের নেতৃত্ব। অথচ ২০২১ সাল থেকে তেমন কোন উন্নয়ন রাজ্যের জনজাতি এলাকায় হয়নি। বরং সরকারে থাকা প্রধান বিজেপি দল দাবি করছে দুর্নীতিতে ভরে গেছে এডিসি। অডিট হতে দিচ্ছে না। উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে। কোন প্রতিশ্রুতি পালন করতে পারছে না তারা। বরং ২০২৩ সাল থেকে এডিসি এলাকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন হয়নি। তবে দলের ভবিষ্যৎ নিয়ে আরও একবার চিন্তায় ফেলছে হাই কমান্ডের নিরুদ্দেশ ঘিরে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রচারে বের হননি তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha