বাড়িরাজ্যসেতু এবং রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ

সেতু এবং রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মার্চ : বিকাশ ত্রিপুরার স্লোগান বারোটা বাজিয়ে ছাড়ছে ঠিকাদাররা। কমলপুর মহকুমার অন্তর্গত শান্তিরবাজার থেকে চাঁনকাপ গ্রামে যাওয়ার প্রধান সড়ক কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা সংস্কারের দায়িত্বে যে ঠিকাদার রয়েছেন তার বিরুদ্ধে উঠেছে নিম্নমানের কাজের অভিযোগ। জানা যায়, ধলাই নদীর উপর থাকা স্টিলের ঝুলন্ত ব্রিজটি দীর্ঘদিন ধরেই ছিল বিপজ্জনক। মাঝে মধ্যে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করেন গ্রামবাসীরা। কিন্তু আশার আলো দেখিয়েও হতাশ করলো সংস্কার কাজ। সম্প্রতি বসানো নতুন পাতগুলো এতটাই নিম্নমানের যে, কয়েকদিনের মধ্যেই তা বিকল হয়ে পড়ে। ফলে ঝুঁকি কমার বদলে আরও ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারা কাজ করছে। ব্রিজের অবস্থা এখন আগের থেকেও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে।

এদিকে রাস্তা মেরামতের কাজ শুরু হলেও তা মাঝপথেই বন্ধ হয়ে গেছে। আগে ফেলা লাল মাটিও এখন উধাও। দীর্ঘদিন ধরে ঠিকাদারের কোনো দেখা নেই, ফলে কাজ সম্পূর্ণভাবে থমকে রয়েছে। বর্ষার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। কাদা মাটিতে রাস্তাটি দিয়ে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চাঁনকাপ গ্রামের মানুষ। এলাকাবাসীর দাবি—দ্রুত সঠিকভাবে কাজ সম্পন্ন না হলে প্রতিবাদে সরব হবে তারা। নাহলে দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিমত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য