বাড়িরাজ্যস্বামীকে খুঁজে না পেয়ে পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন এক...

স্বামীকে খুঁজে না পেয়ে পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন এক মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মার্চ : পুলিশ একদম কাজ করে না। পুলিশকে কাজ করতে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ কথা বললেন স্বামীকে খুঁজে না পাওয়া এক মহিলা। রাজধানীর জয়নগর এলাকা থেকে নিখোঁজ হয়েছেন মিহির আচার্যী নামে এক প্রৌঢ়।

জানা যায়, রাজধানীর জয়নগর জেপিসি ক্লাব সংলগ্ন গীতা চক্রবর্তীর বাড়িতে দু’বছর যাবত ভাড়া থাকেন মিহির আচার্যী ও তার স্ত্রী ইন্দ্রাণী রায়। গত ১০ মার্চ বাড়ি থেকে বের হয়ে বটতলা যায় মিহির আচার্যী সিগারেট কেনার জন্য। কিন্তু সেই সময় থেকে এখন পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। তার স্ত্রী আত্মীয়-স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছেন। পরবর্তী সময়ে থানার দ্বারস্থ হয় বটতলা ফাঁড়ির। সেখানে গিয়েও কোন লাভ হয়নি উল্ট ওসি সাহেবের ধমক খেতে হয়েছে তাদের। তিনি খুব ব্যতীত হয়ে পরবর্তী সময়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। জেলা পুলিশ সুপার সঙ্গে সঙ্গে নির্দেশ দেন সিসি ক্যামেরায় ফুটেজ সংগ্রহ করার জন্য।

 কিন্তু পুলিশ আজ অব্দি কিছুই করেনি বলে অভিযোগ। তারপর ইন্দ্রানী রায় নিজে থেকে পেপারে ছবি দিয়ে খোঁজ নেওয়ার শুরু করেন। ইন্দ্রানী রায় চেষ্টা করেছিলেন মাইক যুগে খোঁজ নেওয়ার, কিন্তু সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় বাধা দেন। তাই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন মুখ্যমন্ত্রীর কাছে তিনি যেন নির্দেশ দেন পুলিশকে কাজ করার জন্য। পুলিশ একদম কাজ করে না। স্বামীকে খুঁজে না পেয়ে থানায় যাওয়ার কারণে তাকে পুলিশ বলে দিয়েছে তিনি যেন থানায় না যান। তবে আগরতলা শহরে বুকে বসে একাধিক থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিকের উদাসীনতা বেড়ে চলেছে। দীর্ঘদিন ধরে শহরের বুকে চাকরি করে তাদের কর্তব্যের গাফিলতি ক্রমশ বেড়ে চলেছে। জনগণের সাধারণ নিরাপত্তা পর্যন্ত তারা দিতে পারছে না। অসহায় গ্রস্ত মানুষ থানায় গেলে এ ধরনের হয়রানি শিকার হতে হচ্ছে। এমন অভিযোগ আরো অনেক রয়েছে পুলিশের বিরুদ্ধে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য