স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মার্চ : সুপারি গাছকে কেন্দ্র করে ছোট ভাই এবং তার ছেলের হাতে আক্রান্ত ৭০ বছরের বড় ভাই এবং তার পরিবার! এর মধ্যে আহত একজন জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অপরজন মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনা সোনামুড়া থানাধীন উরমাই সদ্দার বাড়ী এলাকায়। ঘটনার বিবরনে জানা যায় সোনামুড়া থানাধীন উরমাই গ্রাম পঞ্চায়েতের সর্দার বাড়ি এলাকার ছোট ভাই হাবিল মিয়া এবং বড় ভাই হলেন ইদ্রিসমিয়া।
বহু বছর আগে পিতৃ সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বাটোয়া হয়ে সীমানা নির্ধারণ করা হয়। বড় ভাই ইদ্রিস মিয়ার ছেলেরা তাদের সীমানা সুপারি গাছ লাগান,কয়েক বছর আগে, সেই সুপারি গাছ কয়েকদিন আগে ঘাসের ওষুধ ও আগুন লাগিয়ে দেয় ছোট ভাই হাবিল মিয়া এমনটা অভিযোগ, কিন্তু আজকে ছোট ভাই হাবিল মিয়া বড় ভাই ইদ্রিস মিয়ার সীমানা জোরজবস্তি করে দখল করতে গেলে, ইদ্রিস মিয়া বাধা দিলে তার উপর আক্রমণ চালায় ছোট ভাই হাবিল মিয়া এবং তার ছেলে কামাল মিয়া।
পরে এই খবর শুনে ইদ্রিস মিয়ার দুই ছেলে জাহাঙ্গীর হোসেন এবং দেলোয়ার হোসেন এগিয়ে আসলে তাদের উপর এলোপাতাড়িভাবে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তারপর এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায় বড় ভাই ইদ্রিস এবং তার ছেলে জাহাঙ্গীর হোসেনকে। অবস্থা শোচনীয় হওয়া তড়িঘড়ি ইদ্রিস মিয়াকে জিবি হাসপাতালের রেফার করা হয়। জানা গেছে তার অবস্থা আশঙ্কাজনক, অন্যদিকে জাহাঙ্গীর হোসেন মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন। আবার ইদ্রিস মিয়ার আরেক ছেলে দেলোয়ার হোসেনকে আক্রমণ করে হাবিল মিয়া এবং তার ছেলে কামাল মিয়া। দুষ্কৃতিকারীরা ইদ্রিস মিয়ার ছেলে দেলোয়ার হোসেনকে প্রাননাশের হুমকি দেয় বলে অভিযোগ। এদিকে আহতদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

