Monday, August 10, 2026
বাড়ি রাজ্য যৌন নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ভাসুর

যৌন নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ভাসুর

যৌন নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ভাসুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মার্চ : যৌন নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগ এনে ভাসুরের বিরুদ্ধে খোয়াই মহিলা থানায় মামলা দায়ের করেন এক গৃহবধু। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনার বিবরণ খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা জানান, খোয়াই দুর্গানগর এলাকার রতন সাহা ওরফে নন -এর বিরুদ্ধে তার ছোট ভাইয়ের বউ যৌন নিগ্রহ এবং শ্লীলতাহানি অভিযোগ এনে মহিলা থানায় মামলা করেন।

 মামলাটি হাতে পেয়ে পুলিশ রতন সহাকে আটক করেন এবং তার বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন-নিগ্রহের বিভিন্ন ধারা যুক্ত করে মামলা গ্রহণ করেন। তার বিরুদ্ধে পুলিশ যে মামলাটি গ্রহণ করেন, সেই মামলার নাম্বার হল 329 (৩)/৭৪/৬৪/৬২/১১৫(২) of bns2023 । সূত্রের মারফত খবর তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় বিভিন্ন মামলা রয়েছে। তাছাড়াও গত কয়েক মাস আগে খোয়াই দূর্গানগর এলাকার এক ব্যাক্তির ইকো গাড়ি চুরি করায় তার বিরুদ্ধে খোয়াই থানায় মামলা রয়েছে। পাশাপাশি বিভিন্ন নেশা দ্রব্য বিক্রির সাথে জড়িত অভিযুক্ত। শনিবার দুপুরে অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারপতি তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়ে দেয় বলে জানা যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha