বাড়িরাজ্যবিজেপি সব ক্ষেত্রে ব্যর্থ, ভোট প্রচারে গিয়ে বললেন সুদীপ

বিজেপি সব ক্ষেত্রে ব্যর্থ, ভোট প্রচারে গিয়ে বললেন সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মার্চ : আসন্ন ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের প্রচার ক্রমশ তীব্র হচ্ছে। এই প্রচার উপলক্ষে রবিবার সকালে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যীর সমর্থনে ধর্মনগরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যী, ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি দীগ্বিজয় চক্রবর্তী সহ স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীরা। সকাল থেকেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় জনসংযোগে নামেন তারা। ভোটারদের কাছে গিয়ে নিজেদের প্রার্থীর পক্ষে সমর্থন চান এবং বিভিন্ন স্থানীয় সমস্যার কথাও শোনেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মন শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, আমরা চোরকে সরিয়ে ডাকাত এনেছি—এই পরিস্থিতি থেকে মানুষকে মুক্তি দিতে হবে। কারণ বিজেপি নেতৃত্বে দিন সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। বিজেপিকে ভোট দেওয়া মানে আবারও জমির দালালদের আস্কারা দেওয়া, বেকারত্বের ভবিষ্যৎ শেষ করে দেওয়া, শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া। তাই মানুষ বিজেপিকে এবং বিজেপির সহযোগী দলকে ভোট দেবে না বলে তিনি আশাবাদী। আরো বলেন বিজেপি বলুক একটা জনকল্যাণমুখী কাজ করেছে তাদের গত ১১ বছরে। কিন্তু কংগ্রেস যা বলে তা করে দেখায়। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, কর্মসংস্থান এবং বনবাধিকার নিয়ে যা বলেছে, তা করে দেখিয়েছে। তিনি আরও দাবি করেন, সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। এই উপনির্বাচনে কংগ্রেসের জয় নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অন্যদিকে, কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যীও জানান, এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা উন্নয়নের স্বার্থে কংগ্রেসকেই সমর্থন করবেন। তাছাড়া ধর্মনগরের মানুষ শিক্ষিত এবং তারাই চূড়ান্ত বিচার করবেন বলে জানান সুদীপ রায় বর্মন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য