স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মার্চ : এডিসি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ একাধিক দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেস। শনিবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি রাজ্য অতিথিশালায় গিয়ে রাজ্যের নির্বাচন দপ্তরে গিয়ে আধিকারিকের হাতে স্মারক লিপি তুলে দেন। কংগ্রেসের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা প্রশান্ত সেন চৌধুরী।
তিনি জানান ধর্মনগর বিধানসভা এলাকা ও এডিসি এলাকায় নির্বাচনী আচরণ বিধি লাগু রয়েছে। কিন্তু দেখা গেছে খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন থেকে যে সকল সুবিধাভোগী ঋন দিয়েছিল, তাদেরকে নির্বাচনী আচরণ বিধি লাগু থাকার পরও খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন তাদের প্রধান কার্যালয় থেকে সরাসরি সাবসিডির টাকা প্রদান করছে।
এই বিষয়ে রাজ্যের নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে। নির্বাচন আধিকারিক জানিয়েছেন তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন। এছাড়াও এডিসি নির্বাচনে সকল রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে রাজ্যের নির্বাচন কমিশনারের নিকট।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান