Monday, August 10, 2026
বাড়ি রাজ্য খুনের ঘটনায় গ্রেফতার ১

খুনের ঘটনায় গ্রেফতার ১

খুনের ঘটনায় গ্রেফতার ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মার্চ :যুবরাজনগরের মঙ্গলখালীতে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। দীর্ঘদিনের তল্লাশি ও ধারাবাহিক তদন্তের পর জহর উদ্দীন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধর্মনগরের মঙ্গলখালি এলাকায় খালেদ হত্যার ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্ত। ২১ মার্চ ধর্মনগর মহকুমার মঙ্গলখালী এলাকায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয় খালেদ আহমেদ ও জুনাইদ আহমেদ নামে দুই ভাই। পরবর্তী সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালেদ আহমেদের।

গুরুতর ভাবে আহত অপর ভাই জুনায়েদ বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হল এলাকাবাসিরা। এলাকাবাসিরা একটা সময় পুলিশের উপর আস্তা হারিয়ে তিন অভিযুক্তর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এবং সড়ক অবরোধে সামিল হয়। যদিও পুলিশের আশ্বাসে এলাকাবাসিরা পরবর্তী সময় সড়ক অবরোধ মুক্ত করে দেয়। অবশেষে শুক্রবার রাতে ধর্মনগর থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত অভিযুক্তর নাম জহর উদ্দিন। রাগনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ধর্মনগর থানার পুলিশ। এই ঘটনার সাথে যুক্ত বাকি চার অভিযুক্ত এখনো পলাতক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha