Monday, August 10, 2026
বাড়ি রাজ্য শিশুকে মারধরের ঘটনায় গ্রেফতার ও.এন.জি.সি-র জুনিয়র ফায়ারম্যান

শিশুকে মারধরের ঘটনায় গ্রেফতার ও.এন.জি.সি-র জুনিয়র ফায়ারম্যান

শিশুকে মারধরের ঘটনায় গ্রেফতার ও.এন.জি.সি-র জুনিয়র ফায়ারম্যান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মার্চ :অবশেষে আমতলী থানার পুলিশের হাতে গ্রেফতার ও.এন.জি.সি-র জুনিয়র ফায়ারম্যান। তার বিরুদ্ধে অভিযোগ, গত ২৩ শে মার্চ আমতলী থানার অন্তর্গত ও.এন.জি.সি কলোনি এলাকার ৮ বছরের সক্ষম এক নাবালিকা মেয়ে খেলতে খেলতে ও.এন.জি.সি-র জুনিয়র ফায়ারম্যান পদে কর্মরত দ্বীপ গোলাপ দাস উরফে ডেভিডের ব্যক্তিগত গাড়িতে রং লাগিয়ে দেয়। যার ফলে দ্বীপ গোলাপ দাস ওরফে ডেভিড উত্তেজিত হয়ে নাবালিকা মেয়েটির গলা টিপে ধরে এবং নাবালিকাটিকে মারধর করে বলে অভিযোগ।

 এই ঘটনার পর নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় অভিযুক্ত ও.এন.জি.সি-র জুনিয়র ফায়ারম্যান দ্বীপ গোলাপ দাস ওরফে ডেভিডের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেন। এই ব্যাপারে আমতলী থানার পুলিশ ২৫/২০২৬ নম্বর অনুযায়ী ১২৬(২),১১৭(২),৩০৫(২),৩৫১(৩), এবং পক্সো আইনে মামলা নথিভুক্ত করে অভিযুক্তকে আটক করা হয়। শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha