Monday, August 10, 2026
বাড়ি রাজ্য নেশার বাড় বাড়ন্ত ও শূন্য পদ পূরণ না হওয়ায় শহর কাঁপিয়ে মিছিল করল বাম যুবরা

নেশার বাড় বাড়ন্ত ও শূন্য পদ পূরণ না হওয়ায় শহর কাঁপিয়ে মিছিল করল বাম যুবরা

নেশার বাড় বাড়ন্ত ও শূন্য পদ পূরণ না হওয়ায় শহর কাঁপিয়ে মিছিল করল বাম যুবরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মার্চ :নেশা এবং রাজ্যের শূন্য পদ নিয়ে সরকারকে কাঠগড়ায় তুলল বাম যুব সংগঠন। শনিবার রাজধানীর বাধারঘাট থেকে নাগেরজলা পর্যন্ত ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের মিছিল অনুষ্ঠিত হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডুকলি বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে এই মিছিল সংগঠিত করা হয়েছে। এইদিনের মিছিলে সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এইদিনের মিছিলের অগ্রভাগে ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব।

 তিনি জানান সমগ্র দেশের যুবরা আক্রান্ত। স্বাধীনতার পর দেশে বর্তমানে বেকারত্বের হার সবচেয়ে বেশি। দেশের মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে কেন্দ্রীয় সরকার কর্পোরেটদের স্বার্থে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করে চলছে। ত্রিপুরা রাজ্যেও একই অবস্থা। বেকারদের কাজ নেই। সরকারি বিভিন্ন দপ্তরে ৫২ হাজার শূন্য পদ পড়ে রয়েছে। এই শূন্য পদ গুলি পূরন করা হচ্ছে না। রাজ্যের যুবরা কাজের জন্য হন্য হয়ে ঘুরছে। রাজ্যকে নেশার সাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha