Monday, August 10, 2026
বাড়ি রাজ্য দুর্গা বাড়িতে নিয়ম মেনে সাঙ্গ হল বাসন্তী পূজা

দুর্গা বাড়িতে নিয়ম মেনে সাঙ্গ হল বাসন্তী পূজা

দুর্গা বাড়িতে নিয়ম মেনে সাঙ্গ হল বাসন্তী পূজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মার্চ :রাজধানীর দুর্গা বাড়িতে নিয়ম মেনে সাঙ্গ হল বাসন্তী পূজা। সপ্তমী, অষ্টমী, নবমীর পর শনিবার অনুষ্ঠিত হয় দশমী পূজা। দশমী পূজা শেষে এইদিন মাকে দুর্গা বাড়িতে গার্ড অফ অনার দেওয়া হয়। দশমী পূজা শেষে মায়ের দর্পণ বিসর্জন দেওয়া হয়। তার পর পূজার ঘট নিয়ে যাওয়া হয় রাজ বাড়িতে।

নারায়ণ নিয়ে যাওয়া হয়েছে লক্ষ্মী নারায়ণ বাড়িতে। এইদিন দশমী পূজা শেষে দুর্গা বাড়িতে রমণীরা মেতে উঠে সিঁদুর খেলায়। সিঁদুর খেলার মাধ্যমে বাসন্তী মাকে এই বছরের জন্য বিদায় জানানো হয়। দুর্গা বাড়িতে রমণীরা এইদিন একে অপরকে সিঁদুর দিয়ে রাঙ্গিয়ে দেন। এবং মায়ের কাছে স্বামী সন্তান সহ পরিবারের সকলের মঙ্গল কামনা করেন। সন্ধ্যায় পরম্পরা মেনে প্রতিমা নিরঞ্জন করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha