বাড়িরাজ্যরাজ্যের সাধারণ ডিগ্রী কলেজ ও পেশাগত কলেজগুলির অবস্থা বেহাল

রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজ ও পেশাগত কলেজগুলির অবস্থা বেহাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মার্চ :ত্রিপুরা ইউজিসি নির্ধারিত যোগ্যতা সম্পন্ন অতিথি অধ্যাপকদের করুন অবস্থা। একই সঙ্গে সরকারি ডিগ্রি কলেজগুলি অবস্থাও বেহাল। শনিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলেছেন ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘের ত্রিপুরা নেট, স্লেট, পি এইচ ডি ফোরামের শাখার সাধারণ সম্পাদক সুমন আলী। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের বর্তমানে ২৮ টি সাধারণ ডিগ্রি কলেজ, পাঁচটি পেশাগত কলেজ এবং সাতটি প্রযুক্তিগত কলেজ রয়েছেন।

 কিন্তু ইউজিসি -এর নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী ২ হাজার ৪০০ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রয়োজন, সেখানে বর্তমানে ৫০৭ জন স্থায়ী অধ্যাপক কর্মরত রয়েছেন। ফলে নিয়মিত এসিস্টেন্ট প্রফেসরের অভাবে কলেজগুলোর শিক্ষার মান ক্রমশ অবন্নতি হচ্ছে। অথচ বর্তমানে রাজ্যে নেট, স্লেট এবং পিএইচডি যোগ্যতা সম্পূর্ণ প্রায় ১,৭০০ জন প্রার্থী রয়েছেন। তাদের নিয়োগ না করায় সরকারি কলেজ গুলিতে পরিষেবা দেওয়া থেকে তারা বঞ্চিত হচ্ছে। তারা অবহেলা ও শোষণের শিকার। অধিকাংশ কলেজে স্থায়ী শিক্ষকের ঘাটতির কারণে প্রতিটি অধ্যাপকদের উপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে।

তারা আরো বলেন, এসিস্টেন্ট প্রফেসরদের সঙ্গে গেস্ট লেকচারারদের আর্থিক বৈষম্য দিন দিন বাড়ছে বলে অভিমত ব্যক্ত করেন।পরে আবার আগরতলা প্রেসক্লাবের ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্বরা তিন দফা দাবি তুলে ধরেন। এই দাবি গুলি হল ইউজিসি নির্ধারিত যোগ্যতা সম্পন্ন অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণ। ইউজিসি নির্দেশিকা অনুযায়ী অতিথি অধ্যাপকদের নিয়োগ। তৃতীয় দাবি হল ইউজিসি-র গাইড লাইন অনুযায়ী সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা তুলে দেওয়া। এইদিনের সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘের কনভেনার ডক্টর সিদ্ধার্থ শংকর দেব, সাধারণ সম্পাদক ডঃ সুমন আলী, কো কনভেনের ডঃ বিক্রম জিৎ সরকার সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য