Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য আইজিএম হাসপাতালে চিকিৎসকের দুর্ব্যবহারের শিকার রোগীরা, পরিষেবা না নিয়ে বাড়ি ফিরেছেন সংকটাপন্ন রোগী

আইজিএম হাসপাতালে চিকিৎসকের দুর্ব্যবহারের শিকার রোগীরা, পরিষেবা না নিয়ে বাড়ি ফিরেছেন সংকটাপন্ন রোগী

আইজিএম হাসপাতালে চিকিৎসকের দুর্ব্যবহারের শিকার রোগীরা, পরিষেবা না নিয়ে বাড়ি ফিরেছেন সংকটাপন্ন রোগী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মার্চ :আইজিএম হাসপাতালে সরকারি চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে চিকিৎসক দ্বারা মানসিকভাবে নিগ্রহের শিকার একাধিক রোগী এবং রোগীর পরিবার-পরিজনেরা। এই অভিযোগ উঠেছে শনিবার। প্রতিদিন রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে শত শত রোগী হাসপাতালে আসেন। একশো কুড়ি বছর পুরনো এই হাসপাতাল মানুষের মনে অন্যতম আস্থা হয়ে আছে। কিন্তু হাসপাতালের চিকিৎসক এবং নার্স সহ সিকিউরিটি গার্ডদের যন্ত্রণায় অতিষ্ঠ রোগীর পরিবার পরিজনের।

 শনিবার হাসপাতালের মেডিসিন ব্লকের ২৯ নং ওয়ার্ডে এদিন ডাক্তার দেখাতে যান বিভিন্ন রোগী। তাদের সঙ্গে চিকিৎসক দেবেশ দেববর্মা অত্যন্ত দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক মহিলা রোগী এবং তাদের পরিবার জানান, শনিবার তারা বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন। ওয়ার্ডে প্রবেশ করার সাথে সাথেই কর্তব্যরত চিকিৎসক তাদের সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং ধমকিয়ে, চমকিয়ে রোগীদের সিকিউরিটি গার্ড দিয়ে ওয়ার্ড থেকে বের করে দেওয়ার জন্য নির্দেশ দেন।

এমনকি সংকটাপন্ন একজন রোগীকে তার পরিবারের লোকজনেরা নিয়ে আসলে সে রোগীকে ভর্তি না রেখে ধমকানো শুরু করেন। ফলে রোগীটি আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। তখন সেই রোগীর পরিবার-পরিজন হাসপাতালে পরিষেবা না নিয়ে রোগীকে নিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে যান। এবং বহু মহিলা রোগী পর্যন্ত এদিন চোখের জল ফেলে হাসপাতাল ত্যাগ করেছেন। রোগীরা হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন তুলেছেন যদি সরকারি হাসপাতালে এসে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় তাহলে তারা কোথায় যাবে? এখন দেখার বিষয় স্বাস্থ্য দপ্তরের দৃষ্টিতে যাওয়ার পর বিষয়টি নিয়ে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে তোলা অভিযোগটি কতটা তদন্ত হয় এবং কি ব্যবস্থা নেওয়া হয়?

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha