Friday, August 7, 2026
বাড়ি রাজ্য আমতলি থানা গভীর রাতে ৫৭৮ কেজি গাঁজা উদ্ধার, আটক গাড়ি চালক

আমতলি থানা গভীর রাতে ৫৭৮ কেজি গাঁজা উদ্ধার, আটক গাড়ি চালক

আমতলি থানা গভীর রাতে ৫৭৮ কেজি গাঁজা উদ্ধার, আটক গাড়ি চালক

স্যন্দন ডিজিটাল আগরতলা, ২৮ মার্চ : নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল আমতলি থানার পুলিশ। বোলেরো পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৫৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য ৫৭ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০.৪০ মিনিটে আমতলি বাইপাস সড়কের নাকা পয়েন্টে নিয়মিত গাড়ি তল্লাশির সময় এই সাফল্য আসে। এসআই রনব্রত ঘোষের নেতৃত্বে পুলিশ টিম গাড়ি চেকিং চালাচ্ছিল। সেই সময় টিআর০৭-এ-১৮৩৪ নম্বরের একটি বোলেরো পিকআপ ভ্যানকে সন্দেহজনক মনে হলে নাকা পয়েন্টে ব্যারিগেট করে আটক করা হয়।

পরবর্তীতে সময় একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ফরেন্সিকের কর্মীসহ গাড়িটিতে তল্লাশি চালিয়ে মোট ১৭টি প্যাকেট থেকে ৫৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ৩৪ কেজি করে গাঁজা রাখা ছিল বলে জানা গেছে। ঘটনাস্থল থেকেই গাড়ির চালক প্রসেনজিৎ দেবনাথ আটক করে পুলিশ। তার বাড়ি মধুপুর থানার অন্তর্গত কোনাবন এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, উদ্ধারকৃত গাঁজা খয়েরপুর বাইপাস এলাকা থেকে কোনাবন এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং সেখান থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এই চক্র সক্রিয় ছিল। তবে পুলিশের তৎপরতায় পাচারকারীদের সেই পরিকল্পনা ভেস্তে যায়।

আমতলি থানার ওসি জানান, ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং শনিবার তাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha