Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য তিনটি বাড়িতে অগ্নিসংযোগ

তিনটি বাড়িতে অগ্নিসংযোগ

তিনটি বাড়িতে অগ্নিসংযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মার্চ :  ২১ মার্চ পূর্ব শত্রুতার জেরে ধর্মনগরের মঙ্গলখালি বড় মসজিদ সংলগ্ন এলাকায় দুই ভাই খালেদ ও জুনায়েদের উপর অতর্কিত হামলা চালায় কিছু দুষ্কৃতি। এতে মৃত্যু হয় খালেদ আহমেদের। অপরদিকে আহত জুনায়েদ এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অভিযোগ মইনুদ্দিন, সাবুদ্দিন, হায়দর আলী ও যুবেল আহমেদ হামলা চালিয়েছিল খালেদ ও জুনায়েদের উপর। ঘটনার পর থেকে তারা পলাতক। স্থানীয়দের অভিযোগ পুলিশ ইচ্ছাকৃত ভাবে অভিযুক্তদের আটক করছে না। পাল্টা অভিযুক্তরা এলাকাবাসিদের হুমকি দিয়ে যাচ্ছে অভিযুক্তরা। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসিরা বৃহস্পতিবার রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। একটা সময় উত্তেজিত এলাকাবাসি তিন অভিযুক্তর বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

 স্থানীয় এক যুবক জানায় তারা পুলিসকে অভিযুক্তদের অবস্থান সম্পর্কে জানানোর পরও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না। তাই তারা সড়ক অবরোধে সামিল হয়েছে। তিন অভিযুক্তর বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর কর্মীরা দীর্ঘ সময় প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে অবশ্য তিন অভিযুক্তর বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এইদিকে সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

তারা সড়ক অবরোধকারীদের সাথে কথা বলেন। আশ্বাস দেন সহসাই অভিযুক্তদের গ্রেপ্তারের। তারপর এলাকাবাসিরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়। বর্তমানে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। যাতে করে এলাকায় নতুন করে কোন ধরনের উত্তেজনা না ছড়ায়। এখন দেখার পুলিশ সহসাই অভিযুক্তদের জালে তুলতে পারে কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha