স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মার্চ : বৃহস্পতিবার রাজধানীর স্টেট গেস্ট হাউসে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারন সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এইদিনের সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানের সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ জেলা পরিষদের অন্যান্য সদস্য সদস্যারা।
এইদিনের সভায় আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন জন প্রতিনিধি ও সরকারি কর্মচারীদের মধ্যে সমন্বয় সাধন করে কাজ করতে হবে। আমার রাজ্য, আমার রাষ্ট্র, আমার সমাজ এই চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হবে। কাজের শেষ নেই। কাজ করে যেতে হবে অগ্রাধিকারের ভিত্তিতে। মানুষের চাহিদার শেষ নেই। কাজ হাতে নিয়ে হবে না। কাজকে সফল করতে হবে বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান