স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মার্চ : বিগত বছরগুলি থেকে এবছর বাসন্তী পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রথা মেনে দুর্গা বাড়িতে সাঙ্গ হল বাসন্তী মহা অষ্টমী পূজা। এইদিন মহা অষ্টমী পূজাকে কেন্দ্র করে দুর্গা বাড়িতে ভিড় জমায় অসংখ্য ভক্ত। এইদিন সকাল ৮ টা থেকে শুরু হয় অষ্টমী পূজা। অষ্টমী পূজা শেষে দেওয়া হয় বলী। তারপর অঞ্জলি প্রদান করা হয়। দুর্গা বাড়ির পুরহিত জানান দুপুর ১২ টায় মাকে ভোগ দেওয়া হয়। সন্ধ্যায় হবে আরতি। রাতে হবে সন্ধি পূজা। রবিবার সকাল ৮ টায় শুরু হবে নবমী পূজা। দুপুর ১২ টায় মাকে অন্ন ভোগ দেওয়া হবে।
রাজন্য আমলে যে ভাবে দুর্গা বাড়িতে যে ভাবে বাসন্তী দুর্গা পূজা হতো, অনুরূপ ভাবে বর্তমানেও পূজা হয়। এদিকে প্রতিবছরের মত এই বছরও মহা অষ্টমীতে আনন্দময়ী কালীবাড়িতে কুমারী পূজার আয়োজন করা হয়। দীর্ঘ ৪০ বছর ধরে আনন্দময়ী কালীবাড়িতে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এই বছর কুমারী মায়ের আসনে স্থান পেয়েছেন কলেজটিলা এলাকার বেধবর্ণ চক্রবর্তী। বয়স ৬ বছর। এইদিন কুমারী মায়ের পুজায় ভিড় জমান অসংখ্য ভক্ত। পুরহিতের মন্ত্র পাঠের মধ্যদিয়ে সাঙ্গ হয় কুমারী মায়ের পূজা। পূজা শেষে দেওয়া হয় অঞ্জলি। আনন্দময়ী কালি বাড়ির পুরহিত জানান অন্যান্য বছরের ন্যায় এই বছরও বাসন্তী মহা অষ্টমী পূজা উপলক্ষ্যে আনন্দময়ী কালি বাড়িতে কুমারী পূজা করা হয়েছে। পাশাপাশি তিনি কুমারী পূজার প্রচলনের বিষয়ে তুলে ধরেন। কুমারী পূজার ঘিরে মহাষ্টমীর দিন বৃহস্পতিবার সকাল থেকে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান