স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুলাই: স্কুল ছাত্রী জুবাইদা খাতুনের রহস্যমৃত্যু নিয়ে শনিবার কৈলাসহর বাবুরবাজারে এন এস ইউ আই এবং মৃতার সহ পাঠীরা রাস্তা অবরোধ করে। জানা যায়, হিরাছড়া এডিসি ভিলেজে দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সাত দিন পরও মৃত্যুর রহস্য উদঘাটন না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।
শনিবার যুব কংগ্রেস, এনএসইউআই এবং যুবরাজনগর কলোনি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল করে ও প্রায় একঘণ্টা পথ অবরোধ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রশাসন যেন সি.বি.আই তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে তার জন্য দাবিও তোলেন। কারণ মৃত ছাত্রীর দেহ অনেক উঁচু একটি কাছের মধ্যে ঝুলানো ছিল।
যে উলনার মধ্যে ছাত্রী দেহ চোলানো ছিল সেটা তার নিজের নয়। অপরদিকে, মৃত ছাত্রীর স্কুল ব্যাগ সহ অন্যান্য সামগ্রী অনেক দূরবর্তী জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। বিশেষ করে ছাত্রীর পায়ের মধ্যে রক্ত পাওয়া গেছে। পরে পুলিশ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে তারা প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেয়। ৪৮ ঘণ্টার মধ্যে যদি দাবি পূরণ না হয় তাহলে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কংগ্রেস এবং এলাকাবাসী কৈলাশহর থেকে আগরতলা পর্যন্ত আন্দোলন করবে বলে জানান।

