স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মার্চ : জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে বৃহস্পতিবার নজরুল কলাক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয়ের সময় সেল্টার হাউজের ব্যবস্থাপনা নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন সেল্টার হাউজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তহশীলদার, ওয়ার্ড সচিব এবং পঞ্চায়েত সচিবগণ।
উপস্থিত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বক্তব্য রেখে বলেন প্রতিবছর বর্ষায় হাওড়া নদীর অববাহিকায় বসবাসকারী নিম্ন অঞ্চলের মানুষদের সেল্টার হাউসে আশ্রয় নিতে হয়। সেই সেল্টার হাউজের ব্যবস্থাপনা নিয়ে এই কর্মশালায় আলোচনা হয়। কারণ এই এই সমস্যায় পড়ে বিশেষ করে মহিলারা, শিশুরা এবং রোগীরা। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী একটি পর্যালোচনা মূলক বৈঠক করে বিষয়টি অনুধাবন করে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান