Monday, August 10, 2026
বাড়ি রাজ্য কৃষকের গোয়ালঘর থেকে ২ টি গরু চুরি, খবর পেয়ে গেল না পুলিশ

কৃষকের গোয়ালঘর থেকে ২ টি গরু চুরি, খবর পেয়ে গেল না পুলিশ

কৃষকের গোয়ালঘর থেকে ২ টি গরু চুরি, খবর পেয়ে গেল না পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মার্চ: উদয়পুরের রাজারবাগ এলাকার বাসিন্দা বিকাশ সাহা নামে এক কৃষকের গোয়ালঘর থেকে রাতের অন্ধকারে ২ টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনা মঙ্গলবার গভীর রাতে। জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ বিকাশ সাহা তার গরুগুলিকে গোয়ালঘরে বেঁধে ঘুমাতে যান। কিন্তু বুধবার ভোরে তার স্ত্রী ঘুম থেকে উঠে বাড়ির উঠান পরিষ্কার করার সময় গোয়াল ঘরে গরুগুলিকে দেখতে না পেয়ে সন্দেহ হয়। এরপর তিনি বিকাশ সাহাকে ডাকলে, তিনি ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন, একটি গরুও নেই।

 ঘটনার পরপরই বিকাশ সাহা আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু গরুগুলির কোনো সন্ধান না পেয়ে তিনি রাধাকিশোরপুর থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি। ঘটনার পর খবর পেয়ে দীর্ঘ সময় রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। বুধবার দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি বলে দাবি পরিবারের। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের তরফে তৎপরতা দেখা যায় না। দ্রুত তদন্ত শুরু করে চোরদের গ্রেফতার এবং চুরি হওয়া গরুগুলি উদ্ধার করার দাবি জানিয়েছেন পরিবারের লোকজনরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha