স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মার্চ: রাজধানীর অভয়নগর এলাকায় নবজয়ের ত্রিপুরার বাড়িতে গত ১১ মার্চ দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। চোরেরা স্বর্ণের চেইন, কানের দুল এবং নগদ ১৫ হাজার টাকা সহ ব্লুটুথ চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনার পর এনসিসি থানায় চুরির মামলা দায়ের করেন নব জয় ত্রিপুরা। তদন্ত নেমে পুলিশ ছয়জন চোরকে জালে তুলতে সক্ষম হয়।
একইসঙ্গে চুরি যাওয়া সামগ্রী গুলি তুলে দেয় বাড়ির মালিকের হাতে। থানার ওসি জানান, চুরির মামলা করার পর পুলিশ প্রথমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ভিকি তাঁতি নামে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় অভিযুক্ত একটি চক্রের হাতে তুলে দিয়েছে স্বর্ণালংকার সহ অন্যান্য সরঞ্জাম। তারপর পুলিশ বাকি অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হয়। তারপর তাদের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার গুলি উদ্ধার করে আদালতে সোপর্দ করা হয়। মূল অভিযুক্ত ভিকি তাঁতির বাড়ি রাধানগর এলাকায়। পুলিশ আরো জানায় বাকি পাঁচজন অভিযুক্তরা হলো গৌতম সরকার, আটক হয় জয়নগর এলাকা থেকে, আমিন মিয়া, আটক হয় দক্ষিণ জয়নগর এলাকা থেকে, কাউসার মিয়া, আটক হয় দক্ষিণ জয়নগর এলাকা থেকে, সমীর দাস, তাকে আটক হয় ক্যাম্পের বাজার থেকে, অনিজিৎ দাস, আটক হয় ক্যাম্পের বাজার থেকে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান