স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মার্চ: শান্তিরবাজার মহকুমা রাজাপুর এলাকায় দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারানো স্যন্দন পত্রিকার সাংবাদিক নন্দন চক্রবর্তীর আত্মার সদগতি কামনা করে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান আমরা বাঙালি। বুধবার রাজধানীর শিবনগর স্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয় সাংবাদিক সম্মেলন করে গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, এই ঘটনায় অত্যন্ত মর্মাহত তারা।
তার আত্মার সদগতি কামনা করার পাশাপাশি শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। একই সাথে তিনি শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিকের হত্যার ঘটনা নিয়ে আঙ্গুল তুলেন। তিনি বলেন বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের দুজন সাংবাদিক খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত বর্তমান সরকারের আট বছরে হয়নি। এর পেছনে কি রহস্য রয়েছে সেটা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তিনি বলেন, সাংবাদিক আক্রান্ত হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। বিচার ব্যবস্থা দুর্বল হয়ে যায়। গত আট বছরে রাজ্যে বহু সাংবাদিক আক্রান্তের ঘটনা সংঘটিত হয়েছে। বারবার এ ধরনের ঘটনা সামনে রোটে আসছে। অথচ, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে দাবি করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান