স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মার্চ: আগরতলা পুর নিগমের থেকে প্রদান করা ঘর বহু বছর ধরে ভাড়া না দেওয়ায় নিগম থেকে সিল করে দেওয়া হয়। বুধবার দুপুরে মহারাজগঞ্জ বাজার নেতাজী সুভাষ রোডের ওম ট্রেডার্সের ঘর সিল করে দেন নিগমের আধিকারিকদের উপস্থিতিতে টাস্কফোর্স।
তাদের বক্তব্য ওম ট্রেডার্স গত ১০ থেকে ১২ বছর ধরে নিগমের নিয়ম মেনে কর প্রদান করে না। বহুবার নোটিশ প্রদান করার পরেও শোধরায়নি ওম ট্রেডার্স কর্তৃপক্ষ। যার কারণে আজকে সিল করে দেওয়া হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান