Monday, August 10, 2026
বাড়ি রাজ্য বাসন্তী পূজার আজ সপ্তমী

বাসন্তী পূজার আজ সপ্তমী

বাসন্তী পূজার আজ সপ্তমী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মার্চ: শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন শুরু হওয়ার আগে বাসন্তী পুজোই ছিল বাঙালির আদি দুর্গাপুজো। সপ্তমী থেকে দশমী চার দিন ধরে চলে দুর্গার আরাধনা। বসন্তকালে হয় বলে এই পুজোর নাম বাসন্তী পুজো। বুধবার হল মহা সপ্তমী।

আগরতলা দুর্গা বাড়িতে সকাল থেকে মহা সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়। শত শত ভক্ত এদিন মায়ের দর্শনে মন্দিরে উপস্থিত হন। দুপুর বারোটায় অন্য ভোগ দিয়ে মায়ের পূজা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় আরতি। বৃহস্পতিবার সকাল আটটায় অষ্টমী পূজা শুরু হবে বলে জানিয়েছেন পুরোহিত।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha