স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মার্চ: বুধবার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার উপস্থিতিতে এক সুবিশাল রেলির মাধ্যমে ছৈলেংটা এবং আমবাসা। এদিন মুখ্যমন্ত্রী প্রথমে ছৈলেংটায় গিয়ে বিজেপি -র ৩ নং দশদা কাঞ্চনপুর আসনের মনোনীত প্রার্থী শৈলেন্দ্র নাথ, ৫ নং ছামনু কেন্দ্রে মনোনীত প্রার্থী ইসমেল জয় ত্রিপুরা, ৬ নং মনু ছৈলেংটা আসনের মনোনীত প্রার্থী সুকেশ দত্ত বড়ুয়া এবং ৭ নং দামছাড়ার কচুছড়া আসনের মনোনীত প্রার্থী বিপিন দেববর্মাকে নিয়ে মহকুমা শাসক কার্যালয়ে যান। হুড খোলা গাড়ি দিয়ে জনস্রোতে ভাসলেন মুখ্যমন্ত্রী।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মনোনয়নপত্র দাখিল করতে এসে আজকে মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর মানুষের অত্যন্ত বিশ্বাস রয়েছে। আসন্ন এডিসি নির্বাচনে জয় নিয়ে ভারতের জনতা পার্টি পুরোপুরি নিশ্চিত। মুখ্যমন্ত্রী আরও বলেন এবার এডিসিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠন হবে। পরে ১০ কুলাই চাম্পাহাওর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল দেববর্মা মনোনয়নপত্র দাখিল করতে যান মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। আমবাসা স্থিত বিজেপি জেলা কার্যালয় থেকে সুসজ্জিত বিশাল মিছিল নিয়ে প্রার্থী সহ কার্যকর্তারা আমবাসা শহরের বিভিন্ন পথ অতিক্রম করে মনোনয়নপত্র দাখিল করতে আমবাসা মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান। মিছিলের অগ্রভাগ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস পাল, বিধায়ক মনোজ কান্তি দেব সহ জেলা ও মন্ডল স্তরের নেতৃত্ব। প্রার্থীকে নিয়ে নেতৃত্ব গন মনোনয়নপত্র দাখিল করতে যায়। প্রার্থী বিমল দেববর্মা সহ পাঁচজনের এক প্রতিনিধি দল রিটার্নিং অফিসারের দপ্তরে গিয়ে প্রার্থী নিজ মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের হাতে তুলে দেন। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী বিমল দেববর্মা বলেন উনার জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান