Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘুরে দেখলেন প্রার্থী

ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘুরে দেখলেন প্রার্থী

ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘুরে দেখলেন প্রার্থী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মার্চ :  শিলা বৃষ্টিতে বসত ঘরের টিন ও রাবার গাছের ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। শুক্রবার দুপুরের পর থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে ছিল বজ্রপাত। বিকাল ৩ টার নাগাদ বৃষ্টির পাশাপাশি হঠাৎ শুরু হয় শিলাবৃষ্টি। শিলবৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।

 মুহূর্তেই ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। প্রায় ২-৩ ঘন্টা ধরে চলে শিলাবৃষ্টি। প্রচন্ড শিলাবৃষ্টি ফলে লুধুয়া এলাকার কান্তিরাম পাড়ার বাসিন্দা সাংবাদিক প্রেমান্দ ত্রিপুরা, পূর্ব জলেফা এলাকার দূর্গানগর এলাকার বাসিন্দার নির্মল সরকার, বিমল নমঃ, রেখা বিশ্বাস, দিপালী দাস ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ২৮ শিলাছড়ি মনু বকুল  কেন্দ্রের সিপিআইএম প্রার্থী উচাথই মগ সহ অনান্য নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha