Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করে পুলিশের জালে তিন

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করে পুলিশের জালে তিন

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করে পুলিশের জালে তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মার্চ :  সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করার অভিযোগে আটক ৩ ব্যক্তি। শুক্রবার গভীর রাতে নন্দন নগর এলাকা থেকে মঙ্গল কলই ও নড়সিংগড় এলাকা থেকে দীপক চন্দ্র পালকে আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। জানা যায় অভিযুক্ত দুই ব্যক্তি সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে কুরুচিকর পোস্ট করেছিল। সেই অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। তবে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করার বিষয়ে পুলিশ মুখ খুলতে নারাজ।

 শুক্রবার রাতে খোদ পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। শুক্রবার রাতে দুই অভিযুক্তকে আটক করার পর শনিবার আরও এক জনকে আটক করে পুলিশ। ধৃত তৃতীয় অভিযুক্তর নাম সুবীর রায় ত্রিপুরা। তাকে দক্ষিন জেলার মনু থেকে আটক করে পুলিশ। ধৃত তিন জনকে পশ্চিম থানায় জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পশ্চিম জেলার পুলিশ সুপার জানান এখনো ঘটনার তদন্ত চলছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha