Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য ঈদের আনন্দ নিরানন্দ

ঈদের আনন্দ নিরানন্দ

ঈদের আনন্দ নিরানন্দ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মার্চ :  ঈদের আনন্দে মেতে উঠেছিল কৈলাসহরের রবীন্দ্র শিশু কানন পার্ক। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো নিরানন্দে। পার্কে দুলনা ঝুলতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। হঠাৎ পেছন থেকে একজন ধাক্কা দিলে শিশুটি পড়ে যায়। তার বাড়ি কৈলাশহর নয়াপতন এলাকায়।

এদিনের ঘটনায় শিশুটির হাত ভেঙে যায়। স্থানীয়দের তৎপরতায় দ্রুত দমকল কর্মীদের খবর দেওয়া হয়। পরে দমকল কর্মীরা আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে বলে জানা গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha