Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট নিখোঁজ গৃহবধুর স্বামী

পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট নিখোঁজ গৃহবধুর স্বামী

পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট নিখোঁজ গৃহবধুর স্বামী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মার্চ : দীর্ঘ তিন মাস আগে বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ। গৃহবধূর নাম শিল্পী দেবনাথ। স্বামীর নাম ইমান দেবনাথ। বাড়ি রাজধানীর চন্দ্রপুর এলাকায়। ঘটনার বিবরণের জানা যায়, গত ডিসেম্বর মাসের ১৫ তারিখ নিখোঁজ হয় তার স্ত্রী।

 তারপর যথারীতি থানায় নিখোঁজ ডায়েরি করার পর এখন পর্যন্ত উত্তর হয়নি। তিন মাস ধরে থানার দুয়ারে দুয়ারে খুললেও এখন পর্যন্ত সন্ধান মিলেনি। জীবিত আছে কিনা সেটা নিয়েও সংশয় প্রকাশ করলেন স্বামী। তবে স্বামীর সন্দেহ রয়েছে পার্শ্ববর্তী বাড়ির এক যুবকের দিকে। কিন্তু পুলিশ সেই যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে না। শনিবার পূর্ব মহিলা থানায় এসে এই কথা জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha