Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য ২৩ শে মার্চ সি আই টি ইউ-র বিধানসভা অভিযান

২৩ শে মার্চ সি আই টি ইউ-র বিধানসভা অভিযান

২৩ শে মার্চ সি আই টি ইউ-র বিধানসভা অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মার্চ :  ২৩ শে মার্চ সি আই টি ইউ-র পক্ষ থেকে চারটি দাবি নিয়ে বিধানসভা অভিযান করা হবে। শনিবার সি আই টি ইউ রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলনের ঘোষণা দেন সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। তিনি বলেন, রাজ্যে ২০১৮ সালে বিজেপি সরকারে আসার আগে অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিয়েছিল।

 ১০ বছর পূর্ণ হলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হতো বামফ্রন্ট সরকারের আমলে। ২০১৮ সালে বিজেপি সরকারের প্রতিষ্ঠিত হয়ে নিয়মিতকরণের সুযোগ বাতিল করে দেয়। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি তোয়াক্কা করছে না। হাজার হাজার অনিয়মিত কর্মচারীরা অনিশ্চয়তায় পড়েছে। এর প্রতিবাদে আগামী ২৩ মার্চ বিমানসভা অভিযান করবে সি আই টি ইউ। পাশাপাশি তারা দাবি করেন, ৫ শতাংশ ডিএ এবং ডিআর এডিসি নির্বাচনের কারণে ঘোষণা করেছে সরকার। অথচ কর্মচারীরা ১৭ শতাংশ ডিএ এবং ডিআর পাওনা থাকায় প্রতি মাসে আর্থিক ক্ষতির সম্মুখীন। অপরদিকে প্রতিশ্রুতি অনুযায়ী সপ্তম বেতন কমিশন লাগু হয় নি।

বরং শ্রম কোড চালু করে শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করেছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ -র রাজ্য কমিটির সভাপতি মানিক দে। সাংবাদিক সম্মেলনে মানিক দে জানান মূলত ৪ টি দাবিকে সামনে রেখে ২৩ মার্চ বিধানসভা অভিযান করা হবে। তিনি আশা ব্যক্ত করেন বিধানসভায় যাওয়ার পর মুখ্যমন্ত্রী তাদের চার দফা দাবি সম্বলিত স্মারক লিপি গ্রহণ করবেন। অন্যথায় মুখ্যমন্ত্রীর নির্দেশে অন্য কেউ এই স্মারক লিপি গ্রহণ করবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha