Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য ইমামকে ঘরবন্দি ও মসজিদ তালা দিয়ে রাখার অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা

ইমামকে ঘরবন্দি ও মসজিদ তালা দিয়ে রাখার অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা

ইমামকে ঘরবন্দি ও মসজিদ তালা দিয়ে রাখার অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মার্চ :  ঈদের আগেরদিন রাতেরবেলা ইমামকে ঘরবন্দি ও মসজিদ তালা দিয়ে রাখার অভিযোগ। ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ঘটনা কমলপুর মহকুমার দক্ষিণ মানিকভান্ডার এলাকায়। মসজিদের দায়িত্বে থাকা সম্পাদকের অভিযোগ, শুক্রবার রাত প্রায় তিনটা নাগাদ হাসান চৌধুরীর নেতৃত্বে ৭ জনের একটি দল মারকাজ মসজিদের ইমামকে ঘেরাও করে তাঁর নিজ ঘরের ভিতরে আটকে রাখে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গ্রামবাসীরা দ্রুত একত্রিত হয়ে প্রতিবাদে জানায় এবং সম্মিলিতভাবে ইমাম সাহেবকে উদ্ধার করেন।

পরে অভিযুক্তরা অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারধর করে বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তাজ উদ্দীন চৌধুরী, হাসেন চৌধুরী, জয়নাল উদ্দীন, আসসাদ হুসাইন চৌধুরী, আব্দুল্লা, বেগম শাহানাজ খান এবং জুসনা বেগম চৌধুরী। ঘটনার পরপরই বিষয়টি জানানো হয় কমলপুর থানার পুলিশ-কে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজ উদ্দিন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেন। এই ঘটনার সরাসরি প্রভাব পড়ে পবিত্র ঈদের নামাজে। নির্ধারিত সময়ে ইমাম সাহেব নামাজ পরিচালনা করতে না পারায় ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। ভোরবেলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কমলপুর থানার পুলিশ মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যারা এর দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন পূর্বের ঝামেলা ঘিরে এই ঘটনার সূত্রপাত। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি উঠেছে।প্রশাসনের তৎপরতায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা এখনো বিরাজ করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha