Monday, August 10, 2026
বাড়ি রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের আন্দোলন করতে দিল না পুলিশ

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের আন্দোলন করতে দিল না পুলিশ

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের আন্দোলন করতে দিল না পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মার্চ : সারা রাজ্য থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মিছিল করে সার্কিট হাউস গান্ধী মূর্তির সামনে যাওয়ার জন্য জমায়েত হয়েছিল শনিবার। তাদের দাবি এবারের বাজেটে তাদের জন্য কিছুই রাখা হয়নি। সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় থাকা সত্ত্বেও তাদের ন্যায্য দাবি পূরণ হচ্ছে না। এই দাবিগুলি নিয়ে তারা শনিবার সার্কিট হাউসের সামনে ধর্নায় বসার কথা ছিল। কিন্তু পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনরকম অনুমতি না থাকার কারণে তাদের স্বামী বিবেকানন্দ ময়দান চত্বরেই আটকে রাখা হয়। মিছিল শুরুর আগেই তাদের পুলিশ দিয়ে মাঠ বন্দি করে রাখা হয়।

পরে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে, অথচ তাদের ন্যায্য পাওনা গ্রচ্যুয়েটি মিলছে না। তাদের দীর্ঘদিন ধরে বঞ্চনা করে চলছে রাজ্য সরকার। অন্যান্য রাজ্যে এই সুবিধা দেওয়া হলেও ত্রিপুরা রাজ্যের তাদের বঞ্চনা করছে। শুধু তাই নয় ফিডিং বিল তিন থেকে চার মাস পর পর দেওয়া হয়। ফলে তারা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ তোলেন। এবং কাজের চাপ অনুযায়ী পারিশ্রমিক অনেক কম। তাহলে সাবকা সাবকা বিকাশ কোথা থেকে হল প্রশ্ন তোলেন এক অঙ্গনওয়াড়ি কর্মী। আরো বলেন গাধার মত পরিশ্রম করে তাদের ন্যায্য পাওনা মিলছে না। আমারও মানুষ, পশু না। এভাবেই সরকারকে একহাত নিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পরবর্তী সময়ে পুলিশের বাধার মুখোমুখি হয়ে তারা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে মন্ত্রী টিংকু রায় তাদের সঙ্গে কথা না বললে তারা আন্দোলন প্রত্যাহার করবে না। পরে পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha