Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় আহত দুই

দুর্ঘটনায় আহত দুই

দুর্ঘটনায় আহত দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মার্চ :বোধজং নগর এলাকায় স্কুটি ও ট্রিপার গাড়ির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত দুই নাবালক। তারা হলো বিশেষ দাস এবং দীপ দাস। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা যায়, স্কুটি নিয়ে তাদের টিপার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোধজংনগর ফায়ার স্টেশনের দমকল কর্মীরা। তারা গিয়ে আহত দুজনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানান দমকল কর্মীরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোধজং নগর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha