Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য বারুণী স্নানে উপচে পড়া ভিড়

বারুণী স্নানে উপচে পড়া ভিড়

বারুণী স্নানে উপচে পড়া ভিড়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মার্চ :বারুণী স্নান হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র স্নান উৎসব, যা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে, শতভিষা নক্ষত্র ও শনিবারের যোগে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে অনুষ্ঠিত হয়। এটি পাপ মোচন ও পুণ্য অর্জনের উদ্দেশ্যে করা হয় এবং এই তিথিতে স্নান করলে গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। রাজধানীর প্রতাপগড় এলাকায় রামঠাকুর বয়েজ স্কুল মাঠে শুরু হয়েছে পবিত্র মহা বারুণী স্নান এবং মেলা।

উপচে পড়া ভিড়। মেলা প্রাঙ্গনে থাকা হাওড়া নদীতে সকলে বারণীর স্নান করেন। এলাকায় রয়েছে একটি শিব মন্দির। নদী থেকে স্নান করে ওঠে সকলে শিব মন্দিরে গিয়ে পূজার্চনা করতে দেখা গেছে এদিন। দীর্ঘ ৪০ থেকে ৫০ বছর ধরে এই বারণী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে।

 বারণী স্নান উপলক্ষে মেলাও অনুষ্ঠিত হয়। এ বছর দুদিন ব্যাপী চলবে মেলা। অন্যান্য বছরের ন্যায় এই বছরও শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকায় লাউগাং ও মুহুরী নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয় ঐতিয্যবাহী বারুনি মেলা।  এই বারুনি মেলাকে কেন্দ্র করে মহকুমার বিভিন্নপ্রান্ত থেকে দোকনদাররা নিজ নিজ দোকান নিয়ে হাজির হয়। ধর্মীয় রিতিনিতি মেনে বারুনী মেলায় হাজারো হাজারো দর্শনার্থীরা পূর্ব পুরুষদের আত্মার সৎগতি কামনার্থে বারুনী স্থান করার জন্য ছুটে যায়। নদীতে সকলে স্নান করে পূর্ব পুরুষদের জন্য জল অর্পন করতে লক্ষ্য করা যায়। এই মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে ব্যপকহারে ভক্তদের সমাগম ঘটে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha