বাড়িরাজ্যরাষ্ট্রবাদী মস্তান শিক্ষকের হাতে আক্রান্ত অপর এক শিক্ষক

রাষ্ট্রবাদী মস্তান শিক্ষকের হাতে আক্রান্ত অপর এক শিক্ষক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মার্চ :তিনি ইন্দ্রজিৎ ভৌমিক। সমগ্র শিক্ষা অভিযানের একজন চুক্তিবদ্ধ শিক্ষক। তবে শুধু শিক্ষক বললে ভুল হবে তিনি গেরুয়া রামাবলি গায়ে দিয়ে শিক্ষকদের নেতা বটে। তাই তাকে বিদ্যালয়ে ক্লাস করানোর কথা বললে তিনি প্রচন্ড রেগে যান বলে অভিযোগ। রাষ্ট্রবাদী শিক্ষক নেতার দাদাগিরিতে অতিষ্ঠ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সোমবার করবুক মডেল ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের ক্লাস রুটিন তৈরি করার বিষয় নিয়ে স্টাফ রুমে একটি বৈঠক করা হয়।

বৈঠকে বিদ্যালয়ের প্রায় সমস্ত শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। কাকে কোন ক্লাস দেয়া হবে এ সমস্ত বিষয় নিয়ে শিক্ষকদের মধ্যে আলোচনা চলছিল। এরই মধ্যে জনৈক শিক্ষক বলে উঠে ইন্দ্রজিৎ স্যার তো ঠিকমত স্কুলেই আসেনা তাহলে তার ক্লাসগুলি কে করবে? এই কথা শোনা মাত্রই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ ভৌমিক তার চেয়ার ছেড়ে উঠে গিয়ে সকলের সামনেই সেই শিক্ষককে সজোড়ে চর দেন। চোখের সামনে সহকর্মী শিক্ষক মার খাচ্ছে দেখেও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা নিরুপায় ছিল। কারণ এই শিক্ষক নেতা প্রায় সময় শিক্ষক-শিক্ষিকাদের হুমকি দিয়ে থাকে উনার বিরুদ্ধে কথা বললে নাকি উনি চাকরি পর্যন্ত খেয়ে নিতে পারেন।

শিক্ষক নেতা ইন্দ্রজিৎ ভৌমিক স্থানীয় হওয়ার সুবাদে বছরের পর বছর এই বিদ্যালয়ে থেকে এ ধরনের গুন্ডাগিরি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। ইন্দ্রজিৎ বাবুর এতটাই ক্ষমতা যে করবুকের বিদ্যালয় পরিদর্শক পর্যন্ত তাকে কিছু বলতে ভয় পায়। যে কারণে কোন রকম ক্লাস না করিয়ে এক প্রকার দাদাগিরি দেখিয়ে শিক্ষক নেতা ইন্দ্রজিৎ ভৌমিক মাসের পর মাস বেতন গুনছেন বলে অভিযোগ। এদিকে বিদ্যারজ্যোতি প্রকল্পের অধীনে থাকা করবুক মডেল ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টির পঠন-পাঠনার মান দিনকে দিন তলানিতে গিয়ে ঠেকছে বলে অভিভাবকদের অভিযোগ।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য