Monday, August 10, 2026
বাড়ি রাজ্য দুঃসাহসিক চুরি

দুঃসাহসিক চুরি

দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মার্চ :নতুনবাজার থানার অন্তর্গত ডেপাইছড়ি এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠছে চোরের উপদ্রব। সোমবার রাতে ডেপাইছড়ি তুলা গাছ সংলগ্ন এলাকায় দীনেশ দেবনাথের বাড়িতে চোরের দল হানা দেয়। বসত ঘর থেকে নগদ টাকা সহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। দীনেশ দেবনাথের পরিবার পাশের একটি ঘরে ঘুমিয়ে ছিল।

 সকালে উঠে তারা দেখতে পায় তাদের বসত ঘরের দরজা ভাঙা। ঘরের ভিতরে আলমিড়া ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানায় বাড়ীর মালিক দীনেশ দেবনাথ। খবর পেয়ে নতুনবাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিকে ডেপাইছড়ি এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় রাতে এলাকায় পুলিশি টহলদারি জোড় দাঁড় করার দাবি তুলছে এলাকাবাসীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha