বাড়িরাজ্যপঞ্চায়েত সচিবের অনুপস্থিতি পঞ্চায়েতে প্রায় সময় তালা ঝুলছে

পঞ্চায়েত সচিবের অনুপস্থিতি পঞ্চায়েতে প্রায় সময় তালা ঝুলছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মার্চ :সুশাসন জামানায় জনগণের সময়ের মূল্য নেই। পঞ্চায়েতে গিয়ে প্রতিনিয়ত বাড়িতে আসছে জনগণ। কারণ পঞ্চায়েত খোলা পাওয়া ভগবানের সাক্ষাৎ পাওয়ার সমান। এই অভিযোগ বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের। অভিযোগ, পঞ্চায়েত সচিবের অনুপস্থিতি পঞ্চায়েতে প্রায় সময় তালা ঝুলছে। আর হয়রানির শিকার হতে হয় পঞ্চায়েতের অন্তর্ভুক্ত জনগণকে।

এই দৃশ্য বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের। গ্রামীন এলাকার জনসাধারণের সুবিধার্থে পঞ্চায়েত অফিস থাকলেও সেটা নাকি কোন কাজেই আসছে না। কারণ দীর্ঘদিন যাবত পঞ্চায়েতে দায়িত্বপ্রাপ্ত সচিবের অনুপস্থিতি জনিত কারণে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীকে। গ্রাম পঞ্চায়েতে গিয়ে সচিব না থাকায় বিভিন্ন পরিষেবা পেতে ব্যাগ পেতে হয় গ্রামবাসীর বলে অভিযোগ দুর্গাপুর বাসীর। জানা যায়, কর্তব্যরত পঞ্চায়েত সচিব অভিজিৎ মজুমদার পঞ্চায়েতে এসে ব্লকে যাওয়ার নাম করে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে চলে যান।

সে ক্ষেত্রে গ্রামবাসীরা পঞ্চায়েত থেকে বিভিন্ন পরিষেবা নিতে এসে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে। দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যা চলতে থাকলেও কেউ কর্ণপাত করছেন না। তার অজুহাত একটাই ব্লকে আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ কি তিনি ব্লকে থাকেন নাকি ব্লকের নাম করে অন্য কোথাও ব্যস্ত থাকেন? এ বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ তথা পঞ্চায়েতের প্রধান মেম্বারদের প্রশ্ন করা হলে তারাও তার সঠিক জবাব দিতে পারেননি। কারণ গ্রামবাসীর অভিমত  সচিব মহোদয় নাকি ব্লকে যাওয়ার কথা বলে প্রায় প্রতিদিনই পঞ্চায়েত থেকে চলে যান। আর সেই ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান মেম্বারগণ সচিব কে এই বিষয়ে অবগত করতে গেলে তিনি তার কোন সঠিক উত্তরই দেন না। বিগত প্রায় ছয় মাস যাবত চলতে থাকা এই সমস্যা র কারণে জন্ম মৃত্যু সংক্রান্ত নথিপত্র থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার ক্ষেত্রে প্রতিনিয়তই সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীর।এখন দেখার বিষয় খবর প্রকাশের পর স্থানীয় ব্লক থেকে শুরু করে দপ্তরের বাবুদের উদাসীনতা এবং নিদ্রা ভাঙে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য