স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ :বাজেট পেশ হওয়ার পর রাজ্যে বেকার সমস্যা নিয়ে সরকারের দিকে প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সর্বশেষ ২০২২ সালে টিপিএস এবং টিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। টিএফএস সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০১৯ সালে। ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২০ সালে। টি এস এস সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে সর্বশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের সর্বশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে ২০২২ সালে।
জিআরবিটির সর্বশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছিল ২০২০ সালে। ২০২৪ সালে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দিয়েছিল ২১৬ জন সাব ইন্সপেক্টর নিয়োগ করার, অডিটর ১০৪ জন, ফরেস্টার ৪০ জন, আমিন দার ১০০ জন, তহশিলদার ১০০ জন। এগুলি এখন পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তাই এই সরকারকে বেকার বিরোধী সরকার হিসেবে দাবি করা হয়।
সরকারকে কটাক্ষ করে তিনি বলেন সারাদেশে ৯৩ হাজার সরকারি বিদ্যালয় বন্ধ করে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার, আবার দাবি করছে শিক্ষা ক্ষেত্রে বিপ্লব হচ্ছে। তিনি আরো বলেন, স্বাস্থ্য নিয়ে সরকার দাবি করে বিশ্বমানের স্বাস্থ্যপরিসেবা নাকি ত্রিপুরার রাজ্যের মিলছে। কিন্তু মন্ত্রীর সর্দি কাশি জ্বর হলে দিল্লির ছুটে যেতে হয়। আরো বলেন, আজকে বাজেটে দাবী করা হয়েছে করমুক্ত বাজেট। এখন জনগণের কাঁধে কত ধরনের কর চাপানো হয় সেটা দেখা যাবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান