স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ :সেন্টিগ্রেড নেতা বিমল দেব এবং প্রধানের নির্দেশে সোমবার সকাল থেকে উদয়পুর-আগরতলা গামী বাস পরিষেবা বন্ধ। জানা যায়, জমাতিয়া হদার অনুষ্ঠান চলছে মাতাবাড়ি এবং শিব বাড়িতে। বহু পুণ্যার্থী অংশ নিয়েছেন এই উৎসবে। এরই মধ্যে উদয়পুর থেকে আগরতলা গামী বাস পরিষেবা বন্ধ করে দিলেন সিন্ডিকেট নেতা বিমল দেব, প্রধান ও মালিকপক্ষ। কোন এক অজ্ঞাত কারণে বাস পরিষেবা বন্ধ রেখেছেন তারা।
বাস চালকরা সবকিছু জেনে বুঝে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। নিজেদের একাধিক দাবি-দাওয়া নিয়ে এবং ভাগ বাটোয়ারা নিয়ে এই ঝামেলার সূত্রপাত বলে নির্ভরযোগ্য সূত্রের খবর। এদিকে বাস পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় সাধারণ জনগণকে। কিছুদিন পরপরই তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হচ্ছে। প্রশাসনের ব্যর্থতায় নাটকীয় মঞ্চ তৈরি করে রেখেছেন তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান