Monday, August 10, 2026
বাড়ি রাজ্য উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা  ১২ মার্চ : পতিছড়ি ড্রপ গেইট এলাকায় উদ্ধার এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ। ঘটনার বিবরনে জানা যায় বুধবার রাতের বেলায় শান্তির বাজার দমকল কর্মীদের কাছে খবর আসে পতিছড়ি ড্রপ গেইট এলাকায় জাতীয় সড়কে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে।

এই খবর পাওয়ার পর শান্তির বাজার দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে এবং তদন্ত শুরু করেছে। গাড়ীর ধাক্কায় এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অনেকের ধারণা। কিন্তু, পুলিশ মনে করছে ময়না তন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha