Saturday, July 25, 2026
বাড়ি রাজ্য ভোটের জন্য জনজাতিদের বিভাজন করে রেখেছে : প্রদ্যোত

ভোটের জন্য জনজাতিদের বিভাজন করে রেখেছে : প্রদ্যোত

ভোটের জন্য জনজাতিদের বিভাজন করে রেখেছে : প্রদ্যোত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৬ মার্চ :  শুক্রবার আগরতলার  এন ই জেড সি সি শিল্পগ্রাম অডিটোরিয়ামে অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয় সংগঠনের তৃতীয় বার্ষিক সম্মেলন। এইবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় “পরিচয়, ছাত্র নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং গণতান্ত্রিক সংলাপ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন।

সাথে উপস্থিত ছিলেন নিরুপম চাকমা, মলিন কুমার চাকমা সহ অন্যান্যরা। সম্মেলনে চাকমা সম্প্রদায়ের পরিচয়, নেতৃত্ব এবং উন্নয়ন নিয়ে আলোচনা করেন শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন অংশের লোকজন। এইদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন বলেন পজেটিভিটি খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি উত্তরাখণ্ডে খুন হওয়া রাজ্যের এঞ্জেল চাকমার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন এঞ্জেল চাকমার পরিবার যেন ন্যায় বিচার পায় তার জন্য শেষ পর্যন্ত তিনি লড়াই করবেন। ভোটের জন্য জনজাতিদের বিভাজন করে রেখেছে।

 যতক্ষণ পর্যন্ত জনজাতিদের মধ্যে বিভাজন থাকবে, ততক্ষণ পর্যন্ত জনজাতিদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। সমাজ রাজনীতির কথা চিন্তা করলে নেতা তৈরি করে। কিন্তু প্রজন্মকে সফল করতে পারে না। মা-বাবা নেতার পিছনে না ছুটে, ছেলে মেয়ের ভবিষ্যৎ-এর কথা চিন্তা করলে ভালো। নতুন প্রজন্মের প্রশ্ন সঠিক প্রশ্ন। জনজাতিরা যতক্ষণ পর্যন্ত গরিব থাকবে ততক্ষণ পর্যন্ত জনজাতিদের বিভাজন করে রাখা হবে। গরিবদের বিভাজন করে রাখা সহজ। কারন তাদের যে খাবার দেবে সাড়া দিন তার কথা শুনবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

    এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান