স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মার্চ :শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা সফরে গিয়ে ধর্মনগরে যুব শঙ্খনাদ জনসমাবেশে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মূলত উত্তর জেলা বিজেপি ও জেলা যুব মোর্চার উদ্যোগে এই শঙ্খনাদ জনসমাবেশের আয়োজন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন গত কুড়ি বছরে ত্রিপুরা রাজ্য আইন-শৃঙ্খলার দিক থেকে ৮. ২ শতাংশ অপরাধ হ্রাস পেয়েছে। যা ত্রিপুরায় একটা ইতিহাস। এর আগে কমিউনিস্ট এবং কংগ্রেসের তথাকথিত স্বর্ণযুগ প্রত্যেকেই দেখেছে। তখন মানুষ শান্তিতে চলাচল করতে পারতো না। ধর্মনগর থেকে আগরতলায় যেতে হলে এসকর্ট ছাড়া যাওয়া যেত না।
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর থেকে উত্তর-পূর্বের চেহারাই বদলে গেছে। ত্রিপুরায় এখন মানুষ বিনিয়োগ করতে আগ্রহী। হিটলারের পরামর্শদাতা সব সময় একটা কথা বলতেন একটা মিথ্যা কথাকে বার বার যদি বলা যায় তাহলে সেটা সত্য হয়। কমিউনিস্টরা সেই কায়দা এখনো অব্যাহত রেখেছে। এদিকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি তথা সংসদ রাজিব ভট্টাচার্য বলেন ২০২৮ সালেও ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে। কেউ রুখতে পারবে না। এদিন এই জন সমাবেশে মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য টিংকু রায়, যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্ব।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!