Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য মারপিটের ঘটনায় আটক ৮

মারপিটের ঘটনায় আটক ৮

মারপিটের ঘটনায় আটক ৮

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৬ মার্চ : আগরতলা শহরের আইনশৃঙ্খলা প্রতিদিন রাতের বেলা প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে কিছু উন্মাদ বাহিনী। শহর জুড়ে একাধিক থানা, আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা থেকে শুরু করে বড় বড় কর্তা বাবুরা দায়িত্বে থাকলেও রাতের বেলা তারা থানায় হাত-পা গুটিয়ে বসে থাকছে। আর শহর চলে যাচ্ছে উন্মাদ বাহিনীর হাতে। এক প্রকার ভাবে কখন কি হবে সেটা চিন্তায় ফেলছে সচেতন নাগরিক মহলের মধ্যে। এরই অন্যতম নজির হলো পশ্চিম থানাধীন কৃষ্ণনগর এলাকার ঘটনা। ঘটনাটি সংঘটিত হয়েছিল রং খেলার দিন রাতের বেলা। একটি নম্বর বিহীন মারুতি গাড়ি চালকের সঙ্গে একটি স্কুটি চালকের ঝামেলা থেকেই সূত্রপাত।

প্রথমে তাদের মধ্যে বাকবিতন্ডা, পরবর্তী সময় স্কুটি চালকের হাতে আহত হয় মারুতি গাড়ি চালক এবং আরো একজন। পরে তাদের ফোন পেয়ে ঘটনাস্থলে আসে একদল যুবক। তারপর তারা পাল্টা স্কুটি চালকের উপর আক্রমণ করে। এক প্রকার ভাবেই ঘটনায় আহত হয় একাধিক। স্থানীয়রা একপ্রকার ভাবে তাদের ঘিরে ফেললে শেষ পর্যন্ত খবর পেয়ে হাত পা ঝাড়া দিয়ে থানা থেকে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতাল পাঠানোর বন্দোবস্ত করে পুলিশ। আটক করে আটজনকে।

 পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, পার্কিং ঘিরে শহরে কৃষ্ণনগর এলাকায় এই ঘটনার সংগঠিত হয়েছিল। সামাজিক মাধ্যমে কেউ কেউ এটা অপহরণ কাণ্ড বলে মনে করছে। এটা কোন অপহরণ কান্ড নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত করছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে ঘটনাস্থল থেকে মাত্র কয়েক পা এগুলো রাজ্যের মন্ত্রী ও আমলাদের বাসভবন। এমন জায়গায় যদি নিরাপত্তা না থাকে তাহলে শহরে অলিগলির অবস্থা কি হতে পারে? প্রশ্নের মুখে ফেলছে শহরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে রং খেলার দিন পর্যন্ত শহরের মধ্যে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল একেবারে ঢিলেঢালা। যার কারণে একাধিক ঘটনা সংঘটিত হয়েছে এদিন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান