স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মার্চ : সালেমা থানার আভাঙ্গা সংলগ্ন যদুরাম পাড়ায় বুধবার রাতে এক ভারসাম্যহীন ব্যক্তির হত্যার রেশ কাটতে না কাটতেই সামান্য বিড়িকে কেন্দ্র করে ছেলের হাতে খুন হতে হল বাবা। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শুক্রবার সকাল ৭ টা নাগাদ কমলপুর মহকুমার সালেমা থানার আভাঙ্গা ফিশারী পাড়ায়। ছেলের নাম মঙ্গল সিনহা, বয়স ৪৭। সে মানসিক রোগী। মৃত পিতার নাম মানের সিনহা, বয়স ৮৩। খবর পেয়ে আভাঙ্গা ফিশারি পাড়ায় ছুটে যান ধলাই জেলার পুলিশ সুপার দেশাই রুষিকেশ জয়সিং, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বনিক, সালেমা থানার ওসি দীপক দাস সহ বিশাল পুলিশ বাহিনী।
মৃতের স্ত্রী বিনদনী সিনহা বলেন, শুক্রবার সকালে ছেলে মঙ্গল সিনহা তার বাবার বিড়ির প্যাকেট থেকে কয়েকটি বিড়ি খুলে নেয়। পরে তার বাবা ঘরে এসে দেখেন বিড়ি কম। ছেলেকে ডেকে জানতে চায় বিড়ি চুরি করেছে কেন। এতে ছেলে উত্তেজিত হয়ে খাটের নীচ থেকে শাবল বের করে বাবার পেটে শাবল দিয়ে আঘাত করে। ঘটনা স্থলে মানের সিনহার মৃত্যু হয় বলে জানান তার মা বিনোদনী সিনহা। ধলাই জেলার পুলিশ সুপার দেশাই রুষিকেশ জয়সিং ঘটনার বিষয় জানান পুলিশ বিষয়টি তদন্ত করছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান