স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ :গত ২৫ ফেব্রুয়ারি কালী পূজাকে কেন্দ্র করে মহিলা পৃষ্ঠা প্রমুখ আক্রান্ত হন। পরে স্থানীয় বিজেপি কর্মী দীপক ঘোষ ঘটনাস্থলে গিয়ে ঘটনা সমাধান করেন এবং মীমাংসার কথা বলেন কিন্তু সরকারি কর্মচারী ও বামগ্রেস নব্য বিজেপির ইন্দনে স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মামলা হয় হয় বলে শাক দিয়ে মাছ ঢাকার জন্য পাল্টা অভিযোগ জানান মঙ্গলবার। এদিন সাংবাদিক সম্মেলনে দীপক ঘোষ বলেন, এটি একটি চক্রান্ত।
এই ঘটনায় তারা যুক্তই না, মহিলাকেও মারধর করেনি। তাদের বদনাম করতেই এই অভিযোগ আনা হয়েছে। এর পেছনে সিপিআইএম এবং বামগ্রেস নব্য বিজেপির ইন্দন রয়েছে বলে দাবি। তিনি আরো বলেন বামুটিয়ায় নোংরা রাজনীতি চলছে। এর শিকার বিজেপি কর্মীরাই। গান্ধীগ্রাম বাজার সম্পাদক তথা স্থানীয় বিজেপি কর্মী দীপক ঘোষ সহ তার সাঙ্গপাঙ্গদের দাবি কতটা সত্য সেটা এখন পুলিশের তদন্ত সাপেক্ষ।

