Tuesday, March 3, 2026
বাড়িরাজ্যরাজ্যে জ্বালানির সংকট, নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট সৃষ্টি হওয়া এবং মূল্যবৃদ্ধির কোন ...

রাজ্যে জ্বালানির সংকট, নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট সৃষ্টি হওয়া এবং মূল্যবৃদ্ধির কোন  আশঙ্কা নেই : মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ :ইরান-ইজরাইল যুদ্ধ আবহে রাজ্যে জ্বালানী সঙ্কটের গুজব। আর এই গুজবের কারনে রাজ্যে বিভিন্ন পেট্রোল পাম্প গুলিতে সোমবার সন্ধ্যা থেকে যান চালকদের দীর্ঘ লাইন দেখা যায়। সরকারি ভাবে জ্বালানী সঙ্কটের কোন বিজ্ঞপ্তি জারি করা হয় নি। তারপরও রাজ্য জুড়ে গুজবের কারনে যান চালকরা দ্বিধাগ্রস্ত। যে কোন সময় জ্বালানী সংকট দেখা দিতে পারে এই আশঙ্কায় যান চালক সহ বাইক চালকরা পেট্রোল ডিজেল সংগ্রহ করে নিজেদের ঘরে মজুত করা শুরু করে দিয়েছে। যার কারনে পেট্রোল পাম্প গুলিতে যান চালক ও বাইক চালকরা সকাল থেকে ভিড় জমাতে শুরু করেছে।

 আগরতলা শহর থেকে গ্রাম সর্বত্র পেট্রোল পাম্প গুলিতে একই অবস্থা। এ পরিস্থিতিতে মঙ্গলবার খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে বৈঠকে বসেন। পরবর্তী সময় তিনি সাংবাদিক সম্মেলন করে জানান, সারা রাজ্যে পেট্রোল-ডিজেল, এলপিজি সিলিন্ডার, অন্যান্য পেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ এবং মূল্য যাতে স্বাভাবিক থাকে এবং অত্যাবশকীয় সামগ্রীর কালবাজারী প্রতিরোধে রাজ্যের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর সচেষ্ট রয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনওভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় এই বিষয়গুলো সামনে রেখে এবং রাজ্যে পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে কালোবাজারীর মাধ্যমে যাতে জিনিসের দাম না বাড়ে তার আগাম প্রস্তুতি হিসেবে বৈঠক করা হয়েছে। বৈঠকে উপস্থিত আধিকারিক সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করে মন্ত্রী সুশান্ত চৌধুরী।

 মন্ত্রী আরো জানিয়েছেন, মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা বৈঠকে উপস্থিত ছিলেন। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কেউ যদি কালোবাজারি করার চেষ্টা করে তাহলে কিছুতেই বরদাস্ত করা হবে না। রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেন রাজ্যে জ্বালানি তেল এবং এলপিজি গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সংকটের বা মূল্যবৃদ্ধির কোনরকম আশঙ্কা এখন পর্যন্ত নেই। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সঙ্গে ছিলেন দপ্তরের আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য