Tuesday, March 3, 2026
বাড়িরাজ্যগাড়ি চালক ও সহ চালককে মারধর এবং লুটপাটের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ...

গাড়ি চালক ও সহ চালককে মারধর এবং লুটপাটের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস পরিষেবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ :আগরতলা, খোয়াই এবং কমলপুরর বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাধানগর বাস অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। জানা যায় সোমবার আগরতলা রাধানগর বাস স্ট্যান্ড থেকে কমলপুর হয়ে খোয়াই  যাওয়ার সময় TR 06 2154 নম্বরের একটি বাস দাঁড় করিয়ে মানিক ভান্ডার সংলগ্ন এলাকায় ২০ থেকে ২৫ জন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে গাড়ি চালক এবং সহচালককে বেধরক মারধর করে বলে অভিযোগ। পরবর্তী সময়ে গাড়ির মালিক খবর পেয়ে পৌঁছতে গাড়ির মালিককেও মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি স্বর্ণালংকার এবং নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে অভিযোগ।

এর মধ্যে কয়েকজনকে সনাক্ত করা গেছে। এই ঘটনার মাস্টারমাইন্ড রাজু দেব। তার নেতৃত্বে এই ঘটনা হয়েছে বলে জানান সংগঠনের কর্মকর্তারা। তাই নিরাপত্তাহীনতার কারণে গাড়ি চালানো বন্ধ রেখেছে বলে জানান তারা। আরো জানিয়েছেন, খুব দ্রুত তাদের একটি প্রতিনিধি দল কমলপুর থানায় গিয়ে মামলা দায়ের করবেন। তবে এদিন গাড়ি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সকাল থেকেই রাধানগর স্ট্যান্ডে এসে বাড়ি ফিরে যায় বহু যাত্রী।সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে যাত্রীরা দাবি করেন তারা বুঝতেই পারছে না কি কারণে এমন ভাবে পরিষেবা বন্ধ রাখা হলো। তাদের সমস্যা নাগালে বাইরে বলে দাবি করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য